ফ্রান্সে কমিউনিটির সম্মানে এফবিজেএ’র ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ফ্রান্স বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (এফবিজেএ) এর উদ্যোগে কমিউনিটির সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ মার্চ ২০২৬ ইং রোজ শুক্রবার ফ্রান্সের একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ফ্রান্সের মূলধারার সাংবাদিক ও সংঠনের মূখপাত্র মোহাম্মাদ আরিফুল্লাহ'র সঞ্চালনায় ও সাংবাদিক মমিন আনসারির কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সমন্বয়ক, সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মাহবুব হোসাইন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এফবিজেএ এর সদস্য তানভীর আহমেদ তোহা। সংগঠনের গত এক বছরের কার্যক্রম সম্পর্কে উপস্থিত অতিথিদের অবহিত করেন সহ-মুখপাত্র মোসাদ্দেক হোসেন সাইফুল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ তাহের, বাংলাদেশের গণতান্ত্রিক পার্টি (বাগপা) এর চেয়ারম্যান কাজী আব্দুল্লাহ আল মামুন, প্রবীণ সাংবাদিক ও লেখক খান আনোয়ার, বাংলাদেশি নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর, ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, এনসিপি ডায়াস্পোরা এলায়েন্স ফ্রান্স শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম, সাংবাদিক মুহাম্মদ নুরুল ইসলাম, সমাজকর্মী ও এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, জাতীয়তাবাদী যুবদল ফ্রান্স শাখার সভাপতি আহমেদ আব্দুল মালেক, এনসিপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন পাটোয়ারী, বিসিএফ এর সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল কবির, বিএনপি নেতা জাহিদুল ইসলাম শিপার, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিত্ব ও ব্যবসায়ী জাকির হোসেন ও শহিদুল ইসলাম।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন ফ্রান্স বিএনপি নেতা ফারুক আহমেদ, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যুগ্ম সম্পাদক হায়দার হোসাইন এবং এনসিপির সংস্কার বিষয়ক কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিএইচডি গবেষক ইশতিয়াক আকিব, আদাফের পরিচালক ওয়াদুদ তানভীর, সোশ্যাল অ্যাক্টিভিস্ট খান খালেদ মাহমুদ, আজিমুল হক খান, মোহাম্মদ আরাফাত, আজহার আহমেদ এবং সমাজকর্মী জামিল আহমেদ সহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও সহ-সমন্বয়ক মোহাম্মদ কামরুজ্জামান, হাবিবুল্লাহ ফাহাদ, ইয়াসির আরাফাত (ফ্রান্স প্রতিনিধি, বাংলাভিশন), সর্দার হাসান ইলিয়াস তানিম (ফ্রান্স প্রতিনিধি, দৈনিক যুগান্তর) এবং মুমিন আনসারী (ফ্রান্স প্রতিনিধি, ডেইলি সান ও বাংলা নিউজ২৪.কম)।
বক্তারা তাদের বক্তব্যে প্রবাসে বাংলাদেশি কমিউনিটির ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংবাদিকদের ভূমিকার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, এ ধরনের আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে এমসি ইন্সটিটিউট ফ্রান্সের পরিচালক বদরুল বিন হারুনের বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে অনুষ্টান সমাপ্ত ঘোষণা করা হয়।